ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২০

মনুনদের তীরে মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শক মুগ্ধতা

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সুমারাই মনু নদীর তীরে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট ফুটবল ফাইনাল খেলা। খেলায় আশেপাশের বিভিন্ন গ্রামের হাজারো দর্শক অংশগ্রহণ করেন। ছিলো মুগ্ধতা।

জমুনিয়া ও সুমারাই যুব সংঘ আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনির্বাণ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে বাউরভাগ জগৎপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। একতরফা হলেও খেলায় ছিলো দর্শক উত্তেজনা, যদিও পূর্ণাঙ্গ আনন্দ থেকে বঞ্চিত হন, তবুও ছিলো করোনায় স্থবিরতা কাটিয়ে উৎসবের মুগ্ধতা।

খেলার প্রথমার্ধে জুলকার ও ইমনের গোলে এগিয়ে যায় অনির্বাণ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধ্বে জুলকার দলের পক্ষে আরেকটি গোল করেন। 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক সেফুল, আখাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহমদসহ দুই ইউনিয়নে ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের জুলকার।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়