নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১২, ৩ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে একদিনে সুস্থ ৪৪, নতুন শনাক্ত ২৫
মৌলভীবাজারে গত ঘণ্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের পাশাপাশি একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন করোনা রোগী। তবে মৃত্যুর তালিকায় এদিনও কেউ যুক্ত হন নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে সদরে ১ জন, কুলাউড়ায় ২, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৪ জন এবং সদর হাসপাতালের ১১ জন রয়েছেন।
সুস্থ হওয়াদের মধ্যে সদর হাসপাতালে সর্বাধিক ১৮ জন, সদরে ৫ জন, রাজনগরে ৪ জন, বড়লেখায় ১৩ জন, কমলগঞ্জে ৪ জন রয়েছেন।
মৌলভীবাজারে এ নিয়ে করোনাকে জয় করলেন ১ হাজার ১৩৪ জন। অন্যদিকে মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩৬ জন। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















