নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫০, ৩ সেপ্টেম্বর ২০২০
২৫ জন উদ্যোক্তার অংশগ্রহণে প্রথম অনলাইন মেলা
মৌলভীবাজার অনলাইন অন্ট্রাপ্রিনিউর্স ফোরাম-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী প্রথম অনলাইন মেলা।
এতে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে- মনিপুরি শাড়ীসহ দেশি বিদেশী থ্রি-পিস ও নানা জাতের কাপড়, বুটিক আইটেম, পিঠা, কেকসহ মজাদার খাবার, কসমেটিকস ও জুয়েলারি সামগ্রী ও হ্যান্ডমেইড জুয়েলারী।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন; প্রধান অতিথি কবিতা ইয়াসমিন, সভাপতি- মৌলভীবাজার লেডিস ক্লাব, বিশেষ অতিথি নিয়াজ মোর্শেদ, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সোনিয়া মান্নান, সভাপতি- মৌলভীবাজার অনলাইন অন্ট্রাপ্রিনিউর্স ফোরাম ও সত্তাধীকারী মণিপুরী হ্যান্ডিক্রাফটস্।
ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মেলার উদ্বোধন হবে। মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আইনিউজ
ঘরে বসে পণ্য ক্রয়
মৌলভীবাজার অনলাইন অন্ট্রাপ্রিনিউর্স ফোরামের সভাপতি সোনিয়া মান্নান জানান- তথ্য প্রযুক্তির যুগে এই মেলা টা পুরোপুরি প্রযুক্তি নির্ভর হবে। যাদের অনলাইন/ অফলাইন বিজনেস আছে তারা এই মেলাতে অংশ নিচ্ছেন। আর অন্যরা ঘরে বসে থেকেই মেলা পরিদর্শন করতে পারবে, জিনিষ পছন্দ হলে কিনতে পারবে।
ডেলিভারি সিস্টেম
ফোরামের কো অর্ডিনেটর সূবর্ণা আক্তার বলেন- ‘ডেলিভারি হবে মৌলভীবাজার শহরের ভিতরে আমাদের ডেলিভারি পার্টনার iBazar এর মাধ্যমে। আর মৌলভীবাজারের বাইরে থেকে যারা অংশ নিচ্ছেন তারা রোজকার মত কুরিয়ার সার্ভিস ব্যাবহার করবেন। আর টাকা পয়সা লেনদেন করার জন্য তো বিকাশ আছেই।’
ফোরামের সেক্রেটারী ফারহাত আহমেদ বলেন- ‘এরকম মেলা আগে আর কখনো হয়েছে কিনা জানা নেই। তবে আমরা খুবই আশাবাদী। প্রযুক্তির প্রজন্মে কোভিডের চোখ রাঙানিকে উপেক্ষা করে কি করা যায় তা থেকেই এমন ভাবনা মাথায় আসে।’
মেলায় অংশ নিচ্ছেন ২৫ জন উদ্যোক্তা
প্রায় ২৫ জন উদ্যোক্তা এই মেলায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন তরুণ ও নতুন উদ্যোক্তা। বেশিরভাগই মৌলভীবাজারের স্থানীয় হলেও বগুড়া ও ঢাকা থেকেও উদ্যোক্তা অংশ নিয়েছেন। কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসের কারণে এখন জনজীবন স্থবির, মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। সবাই অনলাইনে কেনাকাটা করছে। এরকম একটা সময়ে মৌলভীবাজার অনলাইন অন্ট্রাপ্রিনিউর্স ফোরাম এইরকম নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















