মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে তরুণী ধর্ষনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে একটি বাসায় তরুণী ধর্ষণের অভিযোগে থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি প্রগতিশীল সংগঠন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে।
উদীচীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহিদুর রহমান ও ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহমেদ।
এসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভিকটিমের নাম ছবি ব্যবহার করে হেনস্থা করছেন তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে শহরের মাহমুদ এইচ খান নামে এক সংবাদকর্মীর বাসায় ডিনারপার্টিতে বান্ধবীকে ধর্ষনের অভিযোগে সজিব তুষার নামে সাবেক ছাত্র ফ্রন্ট নেতার বিরুদ্ধে মামলা করেন তার বান্ধবী। মামলায় ধর্ষনের সহায়তাকারী হিসেবে আরো দুজনকে আসামি করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















