শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:৩০, ৩ সেপ্টেম্বর ২০২০
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানকালে জাল বিক্রেতা মো. বদর আলীকে (৩০) এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন।
অভিযানে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার সৌমেন মজুমদারসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় কারেন্ট জাল ব্যবসায়ী বদর আলীর বাসা থেকে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বিক্রির জন্য রাখা কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করার জন্য ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন আইনিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে আমরা উপজেলার পশ্চিম ভাড়াউড়া নামক এলাকা থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করি। মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ক ধারায় বিক্রেতাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















