ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:০৮, ৩ সেপ্টেম্বর ২০২০

কুলাউড়ায় প্রশাসনের অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রধান সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন ও করোনা সংক্রমন রোধে মাস্ক না পরায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে ঘণ্টাব্যাপী পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণবাজার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে ফুটপাত দখলের দায়ে জরিমানা এবং অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়।

এসময় করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি আইন অমান্য করে মাস্ক না পরায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের দোকানদার ও কর্মচারীদের জরিমানা করা হয়। এ অভিযানে ২০ টি মামলার মাধ্যমে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এস আই মাসুদ আলম ভুঁইয়াসহ থানা পুলিশের একটি দল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক অনুপম দাস প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়