নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে ১৯ জন সুস্থের দিনে শনাক্ত ১১
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ১১ জন। একই সময়ে সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১৯ জন। তবে ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় কেউ যুক্ত হন নি।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে কুলাউড়ায় ২ জন, বড়লেখায় ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং সদর হাসপাতালের ৫ জন রয়েছেন।
সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে শ্রীমঙ্গলে ৭ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ১২ জন আছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুসারে, মৌলভীবাজারে এখন পর্যন্ত ১ হাজার ৫৬২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ১৯২ জনই করোনাকে জয় করেছেন। জেলার ২০ জন বাসিন্দা এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















