নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০০, ৬ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন তফাদার রিজুয়ানা
তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি
মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয় সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
গত ১৮ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান মৃত্যুবরণ করেন। সেই থেকে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পরে। এ জন্য জেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তফাদার রিজুয়ানাকে দায়িত্ব দেয়া হয়েছে।
তফাদার রিজুয়ানা ইতোমধ্যে সরকারি ভাবে ভারত ও যুক্তরাজ্য সফর করেছেন। তিনি জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার (১৩,১৪ ও ১৫)নং ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের ৫ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। জেলা পরিষদের প্রথম সভায় তিনি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে নির্বাচিত হন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















