ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৪:০৩, ৮ সেপ্টেম্বর ২০২০

মাটির নীচ থেকে বের হচ্ছিলো ধোঁয়ার কুণ্ডলী

মৌলভীবাজার সরকারি কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন দেয়ালের নিচ থেকে হঠাৎ করে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে সরকারি কলেজের প্রধান ফটকের পাশে দেয়ালের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিলো। ধোঁয়া দেখে দেখে জনমনে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের অডিটোরিয়ামে বিদ্যুতের ইন্টারনাল একটা লাইন মাটির নীচ দিয়ে সংযোগ দেয়া হয়। হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে বাইরের ধোঁয়া বের হতে দেখা যায়। এই ইন্টারনাল লাইনটি বেশ পুরোনো ছিলো।

সরকারি কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল আলী বলেন, কলেজের ভেতরে মাটির নিচ দিয়ে নেয়া একটা লাইনে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বের হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, মটির নীচ দিয়ে কলেজের ইন্টারনাল লাইনে শর্ট সার্কিট হয়। এতে লাইনের ইনসুলেশন গলে যায় এবং এ জন্য ধোঁয়া বের হচ্ছিলো। পরে আমরা ধোঁয়া বন্ধ করি। কলেজের কর্তৃপক্ষকে আমরা বলে এসেছি এই লাইনগুলো মাটির নিচ থেকে বের করে যাতে উপরের দিকে নেয়া হয়।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়