ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২২, ৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:২৫, ৮ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে একদিনে শনাক্ত ৬, সুস্থ ১২

মৌলভীবাজারে গেল ২৪ ঘণ্টায় নতুন ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের সাথে সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন আরো ১২ জন। তবে এদিনও জেলার কেউ করোনায় মারা যান নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে জেলায় করোনার সর্বশেষ পরিস্থিতি জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, নতুন শনাক্ত ৬ জনের মধ্যে শ্রীমঙ্গলে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালের আওতাধীন ৪ জন রয়েছেন। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো মোট ১ হাজার ৫৭৭ জনের। 

সুস্থ হওয়া ১২ জনের মধ্যে ৭ জন কুলাউড়ার, ৩ জন শ্রীমঙ্গলের এবং বাকি ২ জন রাজনগরের। এদের নিয়ে মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৬ জনে।

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯ জন কোভিড-১৯ রোগী। এবং জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়