বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২০:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২০
বড়লেখায় দুবাই প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে অগ্নিকাণ্ড
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুবাই প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের দুবাই প্রবাসী জুনাব আলী ও মৌর আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে আধাপাকা আটটি কক্ষ ও ইলেকট্রনিক সামগ্রী, বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের দুবাই প্রবাসী জুনাব আলী ও মৌর আলীর বাড়িতে হঠাৎ আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এর আগেই রান্নাঘরসহ আটটি কক্ষ, ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
দুবাই প্রবাসী জুনাব আলীর ভাতিজা মারওয়ান হোসেন বলেন, ভোরের দিকে ঘরে আগুন লেগেছে। হঠাৎ গরম অনুভূত হওয়ায় উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। পরে সবাইকে ঘুম থেকে ডেকে তুলি। তবে কীভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছি না। আমাদের চোখের সামনে একে একে আটটি ঘর পুড়ে গেছে। ঘরসহ সব মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বড়লেখা ফায়ার স্টেশনের অফিসার অনুপ কুমার সিংহ মঙ্গলবার বিকেলে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
আইনিউজ/এ.জে লাভলু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















