ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:৩২, ৯ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে অটোরিকশা চালকদের মানববন্ধন

সিএনজিচালিত অটোরিকশায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা ও অবৈধ পার্কিংয়ের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধনের আয়োজন করে জেলা অটোটেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন। মানববন্ধনে শত শত চালক রাস্তার পাশে সিএনজি অটোরিকশা রেখে অংশগ্রহণ করে।  

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিমসহ জেলার সাধারণ অটোরিকশার শ্রমিকগণ।

সমাবেশে বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে স্টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে। নতুবা তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন। পরে জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়