ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২০

গণপরিবহনে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

গণপরিবহনে শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ সময় সরকার নির্দেশিত বিভিন্ন নিয়ম ভঙ্গের অপরাধে ২৭টি পৃথক মামলায় জরিমানা আদায় করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত শহরের চাঁদনীঘাট ও কুলাউড়া রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম না মানা, অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স/ফিটনেস না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ২৭ জন ব্যক্তিকে সর্বমোট ১২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. হারুন অর রশিদ, মো. আরিফুল ইসলাম, মো. তানভীর হোসেন, আসমা উল হুসনা, সানজিদা রহমান, বেগম মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, অর্ণব মালাকার এবং শামীমা আফরোজ মারলিজ।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বিআরটিএ মৌলভীবাজার কার্যালয়ের মোটর‍যান পরিদর্শক হাফিজুল ইসলাম খাঁন এবং পুলিশবাহিনীর একটি দল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়