মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০৩:১১, ১০ সেপ্টেম্বর ২০২০
শমশেরনগর সড়কে ভোগান্তি লাঘবে জেলা প্রশাসকের উদ্যোগ
দীর্ঘ ভোগান্তির পর মৌলভীবাজার-শমশেরনগর-চাতলা সড়কের কাজ শুরু হচ্ছে। নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সড়কটি দ্রুত সংস্কারে উদ্যোগ নিয়েছেন।
জেলা প্রশাসক মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন এবং এই কাজের ঠিকাদারকে মুহিবুর রহমান কোকিলকে সাথে নিয়ে চাতলা পর্যন্ত পুরো সড়কটি পরিদর্শন করেন। সাথে ছিলেন গণমাধ্যমকর্মীরা।
এ সময় শমসেরনগর সড়কের কাজের বিলম্বের কারণ হিসেবে- বৃষ্টি ও করোনাকালীন স্থবিরতার কথা বলেন সওজ কর্তৃপক্ষ।
যে কারণেই বিলম্ব হোক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সড়ক মেরামতের কাজ যথাসম্ভব দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।
সরেজমিন পরিদর্শনকালে জানানো হয়- ডিসেম্বরের মধ্যে সড়কটি চলাচল উপযোগি করে বিটুমিনের কাজ সম্পন্ন করা হবে।
সওজ সূত্রে জানা গেছে- প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর মোট ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে টেন্ডার হয়েছে ২০ কিলোমিটার।
শমশেরনগর থেকে মৌলভীবাজার পর্যন্ত কাজ হবে ১৩ কিলোমিটার। বাকি ৭ কিলোমিটার আরসিসি ঢালাই হবে। ১৩ কিলোমিটার কাজ শেষ হলে বাকি ৭ কিলোমিটার ঢালাইয়ের আগ পর্যন্ত চলাচলের উপযোগি রাখা হবে।
এভাবে শমশেরনগর- চাতলা অংশে ৭ কিলোমিটার কাজ হবে। বাকি ৭ কিলোমিটার আরসিসি ঢালাইয়ের টেন্ডার না হওয়া পর্যন্ত চলাচলের উপযোগি করা হবে।
গত ২০ আগস্ট থেকে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সওজ।
সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন মানুষের দূভোর্গের জন্য দু:খ প্রকাশ করে বলেন- ‘প্রথমদিকে করোনা ভাইরাস আর পরে বৃষ্টির জন্য কাজে ব্যাঘাত হয়েছে। তবে এখন কাজ দ্রুত গতিতে হবে। শমসেরনগর-চাতলা সড়কে কাজ চলছে। আর মৌলভীবাজার-শমসের নগর সড়কে শীঘ্রই প্রথম লেয়ার ও দ্বিতীয় লেয়ারের কাজ শেষ করে অক্টোবরের শুরুতে বিটুমিনের কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এ সড়কের অন্য ১৩ কিলোমিটার উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রক্রিয়াধীন রয়েছে।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গনমাধ্যম কর্মিদের বলেন- ‘মৌলভীবাজার-শমসেরগর-চাতলা সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছি। সংশিষ্ট কতৃর্পক্ষ ও ঠিকাদারের সাথে কথা হয়েছে। কাজের মান ঠিক রেখে দ্রুততম সময়ে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। ঠিকাদার আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে।
এদিকে জেলা প্রশাসকের ফেসবুক পেজে বলা হয়- ‘জেলা প্রশাসক সড়কের মেরামত কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন ধাপের কাজ শুরু ও শেষ করার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও পালন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন ও নিয়মিতভাবে সড়কের মেরামত কাজ পরিদর্শন করবেন মর্মে অবহিত করেন।’
এদিকে শমসেরনগর সড়কে ভোগান্তিতে থাকা সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। জেলা প্রশাসকের এই উদ্যোগের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় সড়ক সংস্কারে নতুন প্রত্যাশার কথা জানিয়েছেন।
এক ফেসবুক ব্যবহারকারী বলেন- ‘দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। তবে সেটা যেন সাময়িক সময়ের জন্য না হয়। কারণ এই সড়কে দশকের পর দশক ধরে মানুষের ভোগান্তি লেগে আছে। মাঝে মাঝে সংস্কার হলেও সেটা খুব সাময়িক সময়ের জন্য মানুষ আংশিক পরিত্রাণ পায়। সংস্কার করার পরও সড়কে ঢেউ-ঢেউ থাকে। এতে পরিবহন ও যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
আমাদের নবাগত উদ্যমী জেলা প্রশাসক মহোদয় সড়কটি দ্রুত সংস্কারে উদ্যোগ নিয়েছেন। এজন্যই প্রত্যাশাটাও বেশি।’
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















