ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:০২, ১০ সেপ্টেম্বর ২০২০

পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন

মৌলভীবাজারে জেলা পুষ্টি সমন্বয় কমিটির নেতৃত্বে “পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের স্থানীয় একটি হোটেলে (“হোটেল রেস্ট ইন”) এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর পুষ্টি উন্নয়নমূলক প্রকল্প “সূচনা কর্মসূচী” সাংবাদিকদের জন্য এই অনুষ্ঠান আয়োজন করে।

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামানুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণ্যমান্য সাংবাদিকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন উদাহরণ, মতামত ও পরামর্শ প্রদান করেন।

সাংবাদিকদের মাঝে বাংলাদেশে পুষ্টির বর্তমান অবস্থা, মৌলভীবাজার জেলার পুষ্টি সম্পর্কে ধারণা প্রদান ও তার উন্নয়নের বিভিন্ন বিষয়ে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. রাইসুল হক আলোচনা করেন।

অন্যদিকে পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা  সম্পর্কে জেলা তথ্য অফিসার বিশদ আলোচনা করেন। মৌলভীবাজার জেলার পুষ্টির সার্বিক উন্নয়নে সাংবাদিকগণ তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়