ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ১১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২০

শ্রীমঙ্গলে কলেজ ছাত্র সাক্ষর দেবের অকাল মৃত্যুতে শোকসভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব এর জ্যেষ্ঠ পুত্র শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাক্ষর দেব এর অকাল মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  বিকেলে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় এই শোক সভা।  প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

শোকসভায় সঞ্চালনা করেন শিক্ষিকা অনিতা দেব ও শিক্ষিকা সাবিনা বেগম। এসময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিক, বেগম রাসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমান বর্ধন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর ইকবাল, ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কল্যাণ দেব, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল কবির প্রমূখ।

উল্লেখ্য গত ৩০ আগস্ট নিখোঁজের ১৪ ঘন্টা পর শ্রীমঙ্গলের একটি চা বাগান থেকে সাক্ষরের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সাক্ষরের বাবা শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়