বড়লেখা প্রতিনিধি
আনোয়ার উদ্দিনের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার একজন একনিষ্ঠ অনুসারী আনোয়ার উদ্দিনের মৃত্যু বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্থানীয় আওয়ামী লীগে তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাজনীতির পাশাপাশি বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উপজেলাবাসীর হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ.শাহাব উদ্দিন এমপি'র ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর আনোয়ার উদ্দিন (৬২) শনিবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর পূর্বে তিনি সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয় এর ব্যবস্থাপনায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















