জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::
প্রকাশিত: ১৮:১২, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২০
জুড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১
মৌলভীবাজারের জুড়ীতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চৌমহনী থেকে তাকে আটক করা হয়। জাকির জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের আকদ্দছ আলীর পুত্র।
পুলিশ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম-এর নেতৃত্বে একদল পুলিশ সাগরনাল চৌমোহনী এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে আটক করে। এ সময় তার নিকট ৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে জুড়ী থানায় মামলা (নং- ২, তারিখ: ১১/৯/২০২০ইং) হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ীতে মাদক, জুয়াসহ যে কোনো অপরাধ দমনে পুলিশ সবসময় সোচ্চার। জনসাধারণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা এ নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















