ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:১৭, ১২ সেপ্টেম্বর ২০২০

খাসিয়াদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন জেলা প্রশাসক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাহাড়ি দূর্গম এলাকা লাংলিয়া ছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরিদর্শন শেষে ৮টি খাসিয়া পুঞ্জির খাসিয়া জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন তিনি। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে খাসিয়া পুঞ্জিতে সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে বিভিন্ন পুঞ্জি থেকে আসা পুঞ্জি প্রধানদের হাতে এই উপহার তুলে দেন মীর নাহিদ আহসান।

খাসিয়া পুঞ্জিগুলোতে এই প্রথম কোন জেলা প্রশাসক পরিদর্শন করলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) নেছার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লাংলিয়া ছড়া খাসিয়া পুঞ্জির গ্রাম প্রধান (মান্ত্রী) কিরি লাংথংসহ অন্যান্য পুঞ্জির প্রধানগণ।

এসময় বিভিন্ন পুঞ্জির ৮জন প্রতিবন্দির মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার টাকা করে, ৪টি খাসিয়া পুঞ্জির স্কুলঘর রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ১ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা, ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক ও খাসি মাতৃভাষার বই বিতরণ করা হয়।

এদিকে লাংলিয়া খাসিয়া পুঞ্জিতে জেলা প্রশাসক পৌঁছালে সেখানে পুঞ্জিবাসীদের মধ্যে আনন্দ বয়ে যায়। তারা প্রথম বারের মতো কোন জেলা প্রশাসককে সেখানে পেয়ে খুশিতে মেতে উঠেন। ছোট শিশুরা ফুল দিয়ে জেলা প্রশাসককে বরণ করে নেন। 

সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার প্রশাসন মানুষকে সেবা দিবে ঘরে গিয়ে। সেই নির্দেশনার অংশ হিসেবেই জেলা প্রশাসক আপনাদের ঘরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আইনিউজ/এসএম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়