মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪০, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২৩:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২৩:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজার জেলা পুলিশের অগ্নিনির্বাপন কর্মশালা ও মহড়া
চারিদিকে আগুনের লেলিহান শিখা। এরইমধ্যে অগ্নিপ্রতিরোধক পরে আটকে পড়াদের উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) এরকমই অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়ে গেলো পুলিশ লাইনে। জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের অংশগ্রহণে এই কর্মশালা ও মহড়ায় সহযোগিতা করেছে মৌলভীবাজার ফায়ার সাভির্স এন্ড সিভিল ডিফেন্স।
দুপুরে জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।
জেলা পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে কিংবা অগ্নিকাণ্ড হলে উদ্ধার কাজ এবং আগুন নির্বাপনের নানান কৌশল প্রদর্শন করা হয়। আধুনিক যন্ত্র ব্যবহার করে স্বল্প সময়ে কিভাবে উদ্ধার কাজ এবং আগুন নির্বাপণ করা যায় তা দেখানো হয় মহড়ায়।
এসময় পুলিশ সুপার ফারুক আহমদ জানান, এ ধরনের কর্মশালার আয়োজন জেলার প্রতিটি থানায় করা হবে। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে এবং জনসাধারণকে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে।
আইনিউজ/এইচেকে
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















