নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে একদিনে সুস্থ ৬, শনাক্ত নেই
মৌলভীবাজারে গেল ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয় নি। তবে এ সময় সুস্থ হয়েছেন ৬ জন কোভিড-১৯ রোগী।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে জেলায় করোনার সর্বশেষ পরিস্থিতি জানা গেছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, নতুন সুস্থ ৬ জনের মধ্যে কুলাউড়ার ৩ জন এবং শ্রীমঙ্গলের ৩ জন রয়েছেন। এদের নিয়ে মৌলভীবাজার জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৯১ জনে।
মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১ হাজার ৬২৪ জনের। ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন জেলার ২০ জন বাসিন্দা। বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯ জন কোভিড-১৯ রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















