নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে ভোক্তা অধিকার নিশ্চিতে প্রশাসনের মোবাইল কোর্ট
ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ সময় ছয়টি মামলায় তিন হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে রোববার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলার কোর্ট রোড, চৌমোহনা, ও পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ করা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করা, স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোট ছয়টি মামলায় তিন হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















