মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০১:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২০
সৈয়দ মহসিন আলীর পঞ্চম প্রয়াণ দিবস আজ
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর পঞ্চম প্রয়াণ দিবস আজ। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধা ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। জেলা আওয়ামী লীগ সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন সৈয়দ মহসিন আলী। তিনি পরপর তিনবার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০০৮ ও ২০১৪ সালে এমপি হিসেবে নির্বাচিত হন।
২০১৪ সালে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ মহসিন আলীর ছোট ভাই সৈয়দ নওশের আলী খোকন জানান- মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় কবরে ফুল ও শ্রদ্ধা জাননো হবে। বাদ জোহর দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















