নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে সুস্থতার সংখ্যা ১ হাজার তিনশ ছাড়াল
প্রতিদিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি আর ল্যাবে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের সকল জেলার নমুনা পরীক্ষা হয়ে থাকে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হলেও মৌলভীবাজার জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া যায় নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত না থাকলেও সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ৩৮ জন কোভিড-১৯ রোগী।
সুস্থ হওয়াদের মধ্যে বড়লেখায় সর্বাধিক ৩২ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১ এবং রাজনগরের ১ জন রয়েছেন।
মৌলভীবাজারে প্রথম করোনা শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬২৪ জন করোনা শনাক্ত হয়েছে।
তবে মোট আক্রান্তের ১ হাজার ৩২৯ জনই সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে এই জেলার ২০ জন বাসিন্দা করোনার সংক্রমণে মারা গেছেন।
এদিকে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
যাদের মধ্যে সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২০৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















