জাহাঙ্গীর জয়েস
আপডেট: ২০:২০, ১৪ সেপ্টেম্বর ২০২০
সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
মাটি ও মানুষের কাছে থাকা রাজনীতিবিদদের সংখ্যা দিন দিন কমছে তাতে কোনো সন্দেহ নেই। এ রকম কম রাজনীতিবিদদের একজন ছিলেন সৈয়দ মহসীন আলী। উদার, অসাম্প্রদায়িক, সাধারণের মাঝে অসাধারণ এক ব্যক্তিত্ব। রণাঙ্গনের যোদ্ধা, আপাদমস্তক রাজনীতিবিদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম ভরসাস্থল।
সম্ভ্রান্ত পরিবারের সৈয়দ মহসীন আলী ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর কলকাতার আলীপুরে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ আশরাফ আলী। মা সৈয়দা আছকিরুনন্নেছা খানম। তাঁরা ছিলেন ৬ ভাই এবং ১ বোন। তিনি ১৯৮১ সালে বিয়ে করেন। উনার স্ত্রী সৈয়দা সায়রা মহসীন। যিনি পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হোন।
সরলতা, সততা, নিষ্টা, দায়বদ্ধতা দিয়ে সাধারণ মানুষের মন জয় করা সৈয়দ মহসীন আলী ১৯৮৪ সালে মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হোন। একাধারে ৩ বার তিনি পৌর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯৯২ সালে তাঁকে শ্রেষ্ঠ পৌরসভা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে। দলবল, গাড়ি-বহর কিংবা হুণ্ডা-গুণ্ডা বর্জিত সৈয়দ মহসীন আলী সুস্থ রাজনৈতিক চর্চার ধারাবাহিকতায় ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-রাজনগর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হোন। তখন তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হোন। আবার ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে তিনি সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। এবং দায়িত্বরত থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পরলে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
ছাত্র রাজনীতি থেকে ওঠে আসা এই আদর্শবান নেতা মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন খুবই যত্নবান। তিনি সিলেট বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মৌলভীবাজার মহকুমা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। সর্বোপরি রণাঙ্গনের এই সাহসী যোদ্ধা ২০১৭ সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
আজ ১৪ সেপ্টেম্বর, ২০২০। এই মানবিক, স্থিতধী, দৃঢ়চেতা রাজনীতিবিদের ৫ম মৃত্যুবার্ষিকীতে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
জাহাঙ্গীর জয়েস, কবি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















