ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ০০:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২০

পেয়াঁজের বাজার লাগামহীন, মৌলভীবাজারে ২০ হাজার টাকা অর্থদণ্ড

মৌলভীবাজারে পেয়াঁজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য লাগামহীনভাবে দাম বেড়ে যাওয়ায় মোবাইল কোর্টে পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) বিকেলে সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

এ সময় পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়