জুড়ী প্রতিনিধি
আপডেট: ০০:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২০
জুড়ীতে টিলা কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ওয়াহিদ কন্সট্রাকশন নামক একটি নির্মাতা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল বেলা তিনটায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
আদালত সূত্র জানায়, জুড়ী-ফুলতলা-বটুলী সড়ক নির্মাণ কাজ করছে ওয়াহিদ কন্সট্রাকশন নামের একেটি প্রতিষ্ঠান। এই রাস্তার কাজে স্থানীয় বিভিন্ন টিলা কেটে মাটি ব্যবহার করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ একদল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান।
এ সময় সরেজমিন টিলা কাটার দৃশ্য দেখতে পান। তখন অবৈধ ভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হলেও চালকরা পালিয়ে যান। পরে ওয়াহিদ কন্সট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















