ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২০

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানের শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন পাচঁ হাজার টাকা করে মোট ২৪২৯ জনকে মোট ১ কোটি ২১ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও ইউপি চেয়ারম্যান, চা বাগানের জি এমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়