নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে ৩৪ জন সুস্থের দিনে শনাক্ত ১৬
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সুস্থতা লাভ করেছেন ৩৪ জন করোনা রোগী। তবে এদিনে ভাইরাসের সংক্রমণে কেউ মারা যান নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে কুলাউড়ায় ২ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ৫ জন এবং সদর হাসপাতালের ২ জন রয়েছেন।
অন্যদিকে সুস্থ হওয়া ৩৪ জনের মধ্যে সদর হাসপাতালের সর্বাধিক ২৯ জন, সদরের ৪ এবং শ্রীমঙ্গলের ১ জন বাসিন্দা রয়েছেন।
মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ১ হাজার ৪১৪ জন। এখন পর্যন্ত জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ১ হাজার ৬৪০ জনের।
মহামারী সৃষ্টিকারী করোনায় এই জেলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ জন। বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















