বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির সভা
‘খাদ্যের কথা ভাবলে; পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকৌশলী মো. সামসুল হক ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন, ময়নুল হক, আহমেদ জুবায়ের লিটন, বিদ্যুৎ ক্লান্তি দাস, আজির উদ্দিন, সাহাব উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, এ.জে লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















