ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে ৭ ইউনিয়নে শূন্য পদে উপনির্বাচন ভোট ২০ অক্টোবর

মৌলভীবাজারের জেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) এসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং পাঁচটিতে সদস্য পদে ভোটগ্রহণ হবে। 

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান।  

ইউনিয়নগুলো হলো-মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য, জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন চেয়ারম্যান, মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য, কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য, বড়লেখা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ।

আইনিউজ/লাভলু
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়