শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৫:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২০
শ্রীমঙ্গলে করোনাকালে কৃষিতে অবদান, ১৪ জনকে সম্মাননা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনাকালে কৃষি বিপ্লবে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পর্যায়ের ৬ জন কর্মকর্তা ও করোনাকালে কৃষি বিপ্লবে অগ্রসৈনিক ৮জন মাটির কারিগরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাগরদীঘি রোডস্থ উপজেলা প্রেসক্লাব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) শ্রীমঙ্গল মো. নেছার উদ্দিন, মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন।
এ সময় করোনাকালে কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল, লাল তীর এর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব সদস্যরা।
এছাড়া করোনাকালে কৃষি বিপ্লবে অগ্রসৈনিক হিসেবে মাঠে কাজ করা মাটির কারিগর মো. আব্দুল মজিদ, শিপন মিয়া, মোহাম্মদ আলী, নাজমুল হাসান, আহসান হাবীব, শরিফ উদ্দিন ও মো. আলী হোসেনের হাতেও অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।
লাল তীর সীডের সার্বিক সহযোগীতায় আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা ছাড়াও নতুন করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয় মৌসুমী সবজির বীজ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এটি অত্যন্ত একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। সবজি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। সবজি উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে। কৃষি থাকলে বাংলাদেশ থাকবে কারণ বাংলাদেশ কৃষিবান্ধব দেশ। তিনি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনাকালে সবজি বীজ বিতরণ, গ্রামে গ্রামে গিয়ে বীজ রোপন করে দেয়ায় প্রেসক্লাব সদস্যদের ধন্যবাদ জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বক্তব্যে বলেন, ‘আমার সামনে পছন্দের কৃষকেরা বসে আছেন, এই সাফল্য তাদের। আমি কৃষিকে মনেপ্রাণে ভালোবাসি। আমি অফিসের ছাদেও কৃষি চাষ করেছি। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যার যতটুকু জমি আছে ততটুকু জমিতে সবজি চাষ করবেন। কৃষি এমন একটা বিষয় সেটা একটা নেশা, একবার যদি কেউ চাষ করে তাহলে সেটা আর ছাড়তে পারবে না। আমাদের কৃষকরা কিন্তু এখন অনেক সবজি চাষ করে। তারা অনেকে লাভবান হয়েছে।’
তিনি কৃষক ও কৃষির মানুষদের এ সম্মাননা দেয়ার জন্য উপজেলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















