জুড়ী প্রতিনিধি
জুড়ীতে ২৪৬ জন চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চা শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন চা বাগানের ৩৪৪৭ জন চা শ্রমিকদের মাঝে এককালীন ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রথম পর্যায়ে ২৪৬ জন চা শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- ইমরান রুহুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারান্সের মাধ্যমে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, শিলুয়া চা বাগান ব্যবস্থাপক শহীদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সমাজসেবা অফিসের কল্লোল প্রসূণ চন্দ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া উজ্জ্বল, বাগান পঞ্চায়েত সভাপতি উমানন্দ বাউরী, রত্না চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ প্রমুখ।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















