শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষা কেন্দ্রে অর্থ সহায়তা বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নাহার ১, ২ ও ৬নং হোসনাবাদ, লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষা কেন্দ্রের (প্রাথমিক বিদ্যালয়) আসবাবপত্র সরবরাহ ও মেরামত কাজ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ৪টি পুঞ্জির স্কুল ঘরের জন্য প্রতিটি ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা পুঞ্জি মান্রী (পুঞ্জি প্রধান) দের হাতে তুলে দেওয়া হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















