শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের খাবার বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন শ্রীমঙ্গল ই-মার্কেট নামে একটি অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক বিশাল দেব।
বৃহস্পতিবার দুপুরে প্রায় ৮০জন শিশুর মাঝে দুপুরের খাবার ও চকলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খোকন সিংহ, শ্রীমঙ্গল ই-মার্কেট এর প্রতিষ্ঠাতা ও এডমিন বিশাল দেব, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার ও অম্লান ঘোষ প্রমুখ।
শ্রীমঙ্গল ই-মার্কেট এর প্রতিষ্ঠাতা ও এডমিন বিশাল দেব জানান, শ্রীমঙ্গল ই-মার্কেট প্রতিষ্ঠা করার সময় তাদের প্রতিশ্রুতি ছিলো লভ্যাংশ থেকে প্রতিদিন একজন করে এতিম শিশুর মুখে তারা খাবার তুলে দিবেন। ইতিমধ্যে তারা পৃথক পৃথক দিনে বেশ কিছু ছিন্নমুল শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন। সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রীমঙ্গল শিশু পরিবারের সকল শিশুর মধ্যে এ খাবার বিতরণ করেন।
আইনিউজ/বি.সি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















