রাজনগর প্রতিনিধি
রাজনগরে করোনা প্রতিরোধী হোমিও এন্টিবডি বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় করোনা প্রতিরোধী এন্ডিবডি হোমিও ওষুধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে রাজনগর প্রেসক্লাব এবং করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের যৌথ উদ্যোগে এই হোমিও ওষুধ বিতরণ করা হয়।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কলাম বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম সেফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমেদ ও রাজনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সদস্য শঙ্কর দুলাল দত্ত এবং অন্যান্য সাংবাদিক ও উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















