কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৫৪, ২৮ জুন ২০২১
স্বাস্থ্যবিধি নিশ্চিতে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১২টি মামলা ও জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলা চৌমুহনা, ভানুগাছ বাজার, শমশেরনগরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলে। পৃথক অভিযানে এ সময় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
পরে শমশেরনগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাসরিন চৌধুরী স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ২ হাজার ৮ শত টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























