ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৮, ১৫ জুলাই ২০২১
আপডেট: ১৫:৪৮, ১৫ জুলাই ২০২১

করোনা আক্রান্ত খালেদা রব্বানিকে ঢাকায় নেয়া হচ্ছে

বেগম খালেদা রব্বানি

বেগম খালেদা রব্বানি

করোনা আক্রান্ত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য বেগম খালেদা রব্বানিকে ঢাকায় নেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)। 

তিনি জানান, বেগম খালেদা রব্বানির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্বর-সর্দি আছে, তবে তিনি ভালো আছেন। পারিবারিক সিদ্ধান্তে আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হচ্ছে।  

সংশ্লিষ্ট খবর: করোনা আক্রান্ত খালেদা রব্বানি হাসপাতালে ভর্তি 

এ বিষয়ে বেগম খালেদা রব্বানির ছেলের বউ তাহমিনা সাদেক আইনিউজকে বলেন, খালেদা রব্বানির করোনা ছাড়াও অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। তাই বড় কোনো ধরণের ঝুঁকি এড়াতেই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে বুধবার (১৪ জুলাই) করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় খালেদা রব্বানিকে। সেখানে তাকে অক্সিজেনসহ করোনার অন্যান্য চিকিৎসা দেয়া হচ্ছিল।

উল্লেখ্য, বেগম খালেদা রব্বানি মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাকালীন নেত্রী। তিনি সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়