ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ১৯ জুলাই ২০২১
আপডেট: ১৩:২৫, ১৯ জুলাই ২০২১

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর শরীফ হত্যাকাণ্ডের আসামি সজীব গ্রেফতার

গত শনিবার (১৭ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক মৃত্যুর ঠিক আগ-মুহূর্তে তার নাম মো. শরীফ বলে জানিয়েছেন। তিনি আরও জানান, সজীব নামে তারই এক বন্ধু তাকে হত্যা করেছে।

এই ঘটনার ৩১ ঘণ্টার মধ্যেই ঘাতক সেই বন্ধুকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ঘাতক সজীবকে গ্রেফতার করা হয়েছে। 

জানা যায়, মৃত্যুর আগ মুহূর্তে শরীফের দেওয়া জবানবন্দির সূত্র ধরেই মূল আসামীকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আল-আমিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসআই মো. আল-আমিন জানান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির স্যারের সার্বিক তত্ত্বাবধানে আসামি ধরতে আমরা অভিযানে নামি।

পুলিশের ধারণা, বন্ধু শরীফকে হত্যার পর ঘাতক সজীব ট্রেনযোগে শ্রীমঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিলো। এসময় তাকে গ্রেফতার করা হয়। 

মৃত শরীফ এবং ঘাতক সজীব তারা একে অন্যের ভালো বন্ধু ছিল বলেও জানায় পুলিশ। 

আইনিউজ/সাজু/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়