শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:৩৭, ৫ আগস্ট ২০২১
শ্রীমঙ্গলে চা শ্রমিক হত্যা মামলার আসামি গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে গরুর গোবর সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রুপবতী হাজরা (৫৫) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ভাড়াউড়া চা বাগানের মৃত হীরালাল বাহাদুর হাজরার ছেলে লাল বাহাদুর হাজরা ও লালবাহাদুরের স্ত্রী ধলেশ্বরী হাজরা, সূধারম হাজরার ছেলে বিকাশ হাজরা ও রিপন হাজরা।
জানা যায়, গতকাল বুধবার গরুর গোবর সরানোকে কেন্দ্র করে বাগানের শ্রমিক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা, ছেলে সাধন হাজরা ও সাধনের স্ত্রী সাথী হাজরার উপর হামলা করে প্রতিবেশী লাল বাহাদুর হজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধলেশ্বরী হাজরা।
হামলায় গুরুতর আহত রুপবতী হাজরা চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল রাতেই রুপবতীর ছেলে সাধর হাজরা বাদী হয়ে ছয় জনের নামে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা আসামিদের গ্রেফতারে মাঠে নামি। রাতে সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























