শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:০৫, ১০ আগস্ট ২০২১
শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে নিলামে বিক্রি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের দুইটি মেশিন ধ্বংস করে দেওয়া হয়, কারাদণ্ডে দণ্ডিত হন এক ইউপি সদস্যও। এবার সেই উত্তোলিত বালু নিলামে বিক্রি করা হয়েছে।
জব্দকৃত ২ লাখ ঘনফুট বালু প্রকাশ্য নিলামে ১০ লাখ ৬ হাজার ১২২ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত এ নিলামে ৫ জন নিলামকারী অংশগ্রহণ করেন। ৫ টি লটে বিভক্ত জব্দকৃত প্রায় ২ লাখ ঘনফুট বালু বদরুল আলম শিপলু ও মসুদুর রহমান মসুদ পৃথক ভাবে সর্বোচ্চ দরে কিনে নেন। শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দীন নিলাম কার্যক্রম পরিচালনা করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (৯ আগস্ট) উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলনকৃত এসব বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ঐ এলাকা থেকে ২টি শ্যালো মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়। বিস্তারিত...
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























