নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:০৪, ১০ আগস্ট ২০২১
শেষ দিনে লকডাউন অমান্য করায় মৌলভীবাজারে ২৬ মামলায় জরিমানা
ঈদের পর থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের শেষ দিন হচ্ছে আজ মঙ্গলবার (১০ আগস্ট)। বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে সব ধরনের অফিস-দোকানপাট, গণপরিবহন ও নামবে রাস্তায়।
লকডাউনের শেষ দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ২৬ টি মামলায় জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকল উপজেলায় অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১) (খ) ধারামতে জরিমানা করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
এদিকে মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৭ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।
মঙ্গলবারের (১০ আগস্ট) আপডেট অনুযায়ী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৮ শতাংশ। এই হার এর একদিন আগে ৩৪ দশমিক ৩ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৬১৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২১ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন। বিস্তারিত...
আইনিউজ/শাফায়াত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























