ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ২১:৩৯, ১৭ আগস্ট ২০২১

প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গুনলেন মৌলভীবাজারের ৫ জন

মৌলভীবাজারে প্রকাশ্যে ধূমপান করায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৭ আগস্ট) শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকায় জেলা প্রসাশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

প্রকাশ্যে পাবলিক প্লেসে স্বাস্থ্যবিধি না মানা ও ধূমপান করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যক্তিকে সর্বমোট ২১ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও মো. বেলায়েত হোসেন।

এছাড়াও অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় মৌলভীবাজার শহরের বহুল পরিচিত শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এবং নিউ ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। 

শহরের কুসুমবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এবং নিউ ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্টের মালিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। বিস্তারিত...

আইনিউজ/শাফায়াত/এসডি

 

আইনিউজ ভিডিও-

মৌলভীবাজারে এক হাজার পিস ইয়াবাসহ আটক ৪

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ