কমলগঞ্জ প্রতিনিধি
পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি একাডেমিক ভবন’ এর শুভ উদ্বোধন হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ ভবন ২কোটি ৭৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয়।

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পতনঊষার উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, প্রকৌশলী শামিম আহমদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন, আনোয়ার খান, আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, শিক্ষক ফেরদৌস খান, আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি/আইনিউজ
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























