কামরুল হাসান শাওন
‘দুর্ঘটনাক্রমে ক্ষমতাহারা হলে বাড়িতে থাকতে পারবেন না’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দুর্ঘটনাক্রমে ক্ষমতাহারা হলে বাড়িতে থাকতে পারবেন না।
নেতাকর্মীরা কেমন আছেন সেটা বুঝাতে তিনি তৃণমুলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'সুখে আছি কিনা সুখে নাই? বাড়িতে পুলিশ যায়? ওসি সাহেবে কাছে থেকে সালাম পান না? ইউএনও কাছে গেলে সম্মান পান না? ডিসির কাছে গেলে সম্মান পান না? শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে বাড়িতে ঘুমাইতে পানতেন? আগামীতে দুর্ঘটনাক্রমে ক্ষমতাহারা হলে বাড়িতে থাকতে পারবেন না।
সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন আহমদ হোসেন।
আহমদ হোসেন বলেন, নমিনেশন কোথা থেকে হয়? কে দেয় নমিনেশন। নেতা শেখ হাসিনা, ইমান তার কাছে। তিনি যা বলবেন তাই মানতে হবে। তিনি আওয়ামী লীগের নেতা, বাংলাদেশের নেতা।

আহমদ হোসেন বলেন, শেখ হাসিনা টানা তিনবার পার্টিকে ক্ষমতায় এনেছেন নিজের জনপ্রিয়তায়। সবাইকে নেতা বানিয়েছে কে? আমাকে নেতা বানিয়েছেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা হচ্ছি যোদ্ধা। শেখ হাসিনা হচ্ছেন লিডার। তিনি যা বলবেন আমরা তাই করবো।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রমুখ।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জানান, দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে আজকের এই প্রতিনিধি সভা। প্রায় ১৭০০ জন প্রতিনিধি এই সভায় যোগ দিয়েছেন। এর মাধ্যমে দল আরো সুসংগঠিত হবে।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























