মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরে স্যাটেলাইট ক্লিনিক স্থাপনের উদ্যোগ
সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার শূণ্যতা পূরণে মৌলভীবাজার শহরে স্যাটেলাইট ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সহযোগিতা করবে ইউএসএআইডি। তবে এগিয়ে আসতে হবে মৌলভীবাজারের মানুষকেও।
মঙ্গলবার (২২ মার্চ) মৌলভীবাজার পৌরসভার হলরুমে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষজ্ঞ এবং নাগরিকদের মতামত নিয়ে খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে ইউএসএআইডি কর্মকর্তাগণ, সিভিল সার্জন, পৌর কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন ইউএসআইডি এর পলিসিস টেকনিক অ্যাডভাইজার ডা. রিয়াদ মাহমুদ, ডেপুটি কনট্রোলার গাজী মাহমুদ, সিভিল সার্জন ডা. চৌধুরী গোলাম মোর্শেদ, প্যানেল মেয়র নাহিদ হোসেন, নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল, পৌরসভারসহ পৌরসভার নারী কাউন্সিলরগণ।
আরও পড়ুন- বিশ্বে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ
অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এলএইচএসএস-এর ইউএইচসি আব্দুল মতিন।
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























