নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ২২ মার্চ ২০২২
বিশ্বে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ
২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত ছিল বাংলাদেশ। আর বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।
সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে। সেসময় সংস্থাটি জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ।

আরও পড়ুন- রুশ আগ্রাসন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে : বাইডেন
আইকিউএয়ারের সমীক্ষায় উঠে এসেছে, জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। তবে ৯৩টি শহরে পিএম২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি।
আরও পড়ুন- আলোচনা ব্যর্থ মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ : জেলেনস্কি
বাংলাদেশ আগের বছরের মতো ২০২১ সালেও সবচেয়ে দূষিত দেশের স্বীকৃতি পেয়েছে। সমীক্ষায় প্রথমবারের মতো আফ্রিকার দেশগুলোর তথ্য নেওয়ায় চাদ দ্বিতীয় স্থানে রয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























