কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে বসবাসরত মুসলিম মণিপুরি জনগোষ্ঠী পাঙাল শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়তম বিএমএমএসকেপি মেধা-যাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপরে উপজেলার আদমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মেধা যাচাই পরীক্ষায় ৮ম, ৯ম, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীসহ মোট ২১৪ জন অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বামডো'র সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট' সভাপতি সাজ্জাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম টির্চাস ফোরামের সভাপতি মো. শাহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট'এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হুমায়‚ন রেজা সোহেল প্রমুখ।
বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইমরান খাঁন বলেন, আমরা পড়াশোনার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আগামীতে যাতে আমাদের এই সংগঠনটি আরও এগিয়ে নিতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ' প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আধুনিকতার সাথে প্রতিযোগী করে, শিক্ষিত জাতি ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে নানামুখী সৃজনশীল কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























