মো. ফাহাদ আহমদ
মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে শেরপুর বাজার ও সরকার বাজারে প্রায় ৩শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রবিবার (২৯ মে) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
জানা যায়, দীর্ঘদিন থেকে সদর উপজেলার শেরপুর বাজার ও সরকার বাজার এলাকায় সড়কের পাশে সরকারি জায়গা দখল করে এক শ্রেণির মানুষ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। এসব জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এতে টং ঘর, দোকানপাট, টিনশেড ঘর ও আধা-পাকা ঘরসহ প্রায় ৩শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে প্রশাসন কর্তৃক সরকারি জায়গার সীমানায় কোনো অবৈধ স্থাপনা না গড়তে দখলদারদের সর্তক করা হয়।
আরও পড়ূন- প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুন্ড
এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন-মৌলভীবাজরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক, মৌলভীবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন প্রমুখ।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেছেন, কেউ সরকারি জায়গা দখল করে রাখতে পারবে না। যারা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আইনিউজ/মো. ফাহাদ আহমদ/এসডিপি
আইনিউজ ভিডিও
আলী আমজাদে রিইউনিয়ন
ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























