মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:১৪, ২১ সেপ্টেম্বর ২০২২
ঐতিহ্যবাহী আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব
আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ২০২২-এ মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছে শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক প্রতিভাবান শিক্ষার্থী তৈরি করেছে। বহু বছর ধরে অনেক শিক্ষার্থী, শিক্ষক আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত হয়েছেন।
সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন পদে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের বেশিরভাগই প্রতিষ্ঠিত চিকিৎসক, কেউ কেউ প্রকৌশলী, বৈদেশিক দূতাবাসে কর্মরত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আছেন অন্যান্যরাও।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৮১১ জন, শিক্ষক পদ ১২টি।
- আরো পড়ুন : মৌলভীবাজার সদরে শ্রেষ্ঠ শিক্ষক যারা
এই বিদ্যালয়ের অনেক শিক্ষক নিজেদের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে গেছেন। বিভিন্ন মেয়াদে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন- মাহমুদা বেগম, সুপলিন আরা চৌধুরী, লতিফা নিলুফার সুবীর কুমার ভট্টাচার্য।
বর্তমান প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিকও শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। তিনি ২০১৯ সালে সফল উদ্ভাবক ও ইনোভেশন শোকেসিং করে।
- আরো পড়ুন : মৌলভীবাজারে জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা
বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে নৃত্যে তামান্না রহমান তন্দ্রা, অভিনয়ে পারমিতা প্রেন্টিস ও স্বাগতা সাহা জাতীয় পদক লাভ করে। অনেকেই জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
আরো পড়ুন : কাদিপুরের মণ্ডপে এবারের আকর্ষণ এক হাজার হাতের দুর্গা প্রতিমা
বিদ্যালয়টি কুলাউড়া উপজেলার, পৃত্থীমপাশার জমিদার নবাব আলী আমজদ খান ১৯৩২ সালে প্রতিষ্ঠা করেন।
আইনিউজ/এইচকে
দেখুন আই নিউজ ভিডিও
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























